Pabna



পাবনা ষ্টুডেন্টস এ্যাসোসিয়েশনের অসহায়দের মধ্যে খাবার সহায়তা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা স্টুডেন্ট'স এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ৪০ টা পরিবারের ৪ দিনের খাবার সহযোগিতা করা হয়। স্টুডেন্ট'স এ্যাসোসিয়েশনের সদস্যরা নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে এই কাজ করেছেন বলেও জানান তারা। 

এ সময় উপস্থিত ছিলেন, পাবনা স্টুডেন্ট'স এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সিনিয়ার সভাপতি- কাজিন বৃষ্টি , কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এইচ অনিক, কেন্দ্রীয় স্কুল বিভাগ সভাপতি আল শাহরিয়ার নিরব, ত্রাণ বিতরণ কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সামিউল ইসলাম রেদোয়ান, পাবনা ষ্টুডেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা মাসপো গ্রুপের আলহাজ্ব রেজাউল করিম রেজা প্রমুখ। সার্বিক সহযোগিতা করেছেন মাসপো গ্রুপ।

কোন মন্তব্য নেই