সুজানগরের ক্যানাল সংস্কার কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগরে পানি নিষ্কাশন ক্যানাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ভিটবিলা নায়েব আলী খানের বাড়ি হতে হাটখালী রোস্তম আলী শেখের বাড়ি পর্যন্ত প্রায় ২কিলোমিটার দীর্ঘ ওই ক্যানাল সংস্কার কাজ শুরু করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, সাবেক উপজেলা ভাইস চেয়াম্যান জালাল উদ্দিন, আ’লীগ নেতা আব্দুর রশিদ মাস্টার ও বাকিবিল্লাহ প্রমুখ।
উল্লেখ্য ক্যানালটি সংস্কার হলে উপজেলার মানিকহাট এবং হাটখালী ইউনিয়নের শতশত একর ফসলী জমির জলাবদ্ধতা দূর হবে। এতে ওই সকল জমিতে ফসল আবাদে নতুন দিগন্তের সূচনা হবে।

কোন মন্তব্য নেই