Pabna



সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারীকরণে প্রজ্ঞাপন


সুজানগর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারীকরণে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর ২০১৮খ্রিস্টাব্দ) তারিখে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সরকারী করণের নং-৩৭.০০.০০০০.০৭১.১৫.০০৩.১৮-১৪৩২স্বারকে দেশের ৪টি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়কে সরকারী করণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রজ্ঞাপন জারি করে গেজেটে প্রকাশের জন্য প্রয়োজনীয় কার্যার্থে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব, অর্থ মন্ত্রনালয়ের সচিব, শিক্ষা মন্ত্রনালয়ের সচিব, তথ্য মন্ত্রনালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ পাবনা জেলা প্রশাসক এবং সুজানগর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা ও সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে অনুলিপি প্রদান করা হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এ বিদ্যালয়ের বর্তমান কর্মরত কোন শিক্ষক অন্যত্র বদলি হতে পারবে না। এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন বলেন, এ প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন আমার পিতা মরহুম আবুল কাশেম মাস্টার, তার হাতেই সূচনা এ বিদ্যালয় সরকারী করণের সমস্ত কর্মকান্ড, তিনি ইন্তেকালের পর আমি এ প্রতিষ্ঠানের হাল ধরে অনেক বাঁধা ও ষড়যন্ত্রকে অপেক্ষা করে, ম্যানেজিং কমিটির সদস্যদের ও বিদ্যালয়ের শিক্ষক বৃন্দের অক্লান্ত পরিশ্রমে আজ এই বিদ্যালয়টি সরকারী হলো, সুজানগর বাসির র্দীঘদিনের আশা-আকাংক্ষা পূরণ হয়েছে। তাই বিদ্যালয়টি সরকারী করণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কে কৃজ্ঞতা সহ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, হাজারো চক্রান্তের পরেও এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সদস্য ও শিক্ষকদের প্রচেস্টায় বিদ্যালয়টি সরকারী করণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে কৃজ্ঞতাসহ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

কোন মন্তব্য নেই