পাবনায় অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৯ বছরের কারাদন্ড
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১৯ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত সাগর আলী ওরফে মিন্টু (৪০) পাবনা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর আদালতের বিচারক রোস্তম আলী এই রায় দেন।
আদালত সুত্র জানায়, ২০০৭ সালের ৩০ নভেম্বর গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে
পুলিশ একটি পাইপ গান ও ২ রাউন্ড গুলি সহ সাগর আলী ওরফে মিন্টুকে আটক করে। এ ঘটনায় সদর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ততকালীন উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ ওই বছরের ১২ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ শুনানী ও ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে বিজ্ঞ আদালতের বিচারক আসামী সাগর আলী মিন্টুকে অবৈধ অস্ত্র রাখার দায়ে ১২ বছর এবং গুলি রাখার দায়ে ৭ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষে এ্যডভোকেট শাহজাহান আলী খান এবং আসামী পক্ষে এ্যডভোকেট আব্দুল বারেক মামলা পরিচালনা করেন।

কোন মন্তব্য নেই