শুক্রবার পাবিপ্রবি’র ভর্তি পরীক্ষা, রাবি থেকে আসছে ৭০ শিক্ষক
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর ২০১৮ তারিখে (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পাবনা শহরের ২৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জনসংযোগ দপ্তর। এবার ৯২০ টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৩৩ হাজার ২ শত ৬০ জন, প্রতি আসনের জন্য গড়ে পরীক্ষার্থী ৩৬ জন। মোট পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। এদিকে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের চয় দফা আন্দোলনকে কেন্দ্র করে অপ্রিতিকর পরিস্থিতির সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ ঘোষনা করেন। এদিকে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা চরম অনিশ্চয়তা দেখা দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে থেকে পরীক্ষা গ্রহন করবেন। অপরদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষককে এনে পরীক্ষার দায়ত্ব প্রদান করায় ক্ষুব্ধ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দুইটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুইটি ইউনিটের মধ্যে অ ইউনিটে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ১৯,১৯০ জন ও ই ইউনিটে আবেদনকারী ১৪,০৭০ জন। এ ইউনিটের পরীক্ষা ১০.০০ মি. থেকে শুরু হয়ে ১১.০০ মি. এ শেষ হবে এবং বি ইউনিটের পরীক্ষা ০৩.৩০ মি. থেকে শুরু হয়ে ০৪.৩০ মি. এ শেষ হবে। তবে এ ইউনিটের স্থাপত্য বিভাগের জন্য আবেদনকারীদের অতিরিক্ত ৩০ মিনিট ( সকাল ১১.১৫ থেকে ১১.৪৫ মিনিট পর্যন্ত) ব্যবহারিক পরীক্ষা দিতে হবে।
শহরের পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি মহিলা কলেজ, পাবনা কলেজ, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা জেলা স্কুল, আদর্শ গার্লস হাই স্কুল, পাবনা গোপাল চন্দ্র ইনস্টিটিউট (জি সি ইনস্টিটিউট), শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল, পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল , পাবনা সরকারি কলেজ, জাগির হোসেন একাডেমি, সিটি কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পাবনা টাউন গার্লস হাই স্কুল, জান্নাতবিবি জুবিলী বালিকা উচ্চ বিদ্যালয়, মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়, সেন্ট্রাল গার্লস হাই স্কুল ,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি), পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজ এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলী www.pust.ac.bd, admission1819.pust.ac.bd ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত,পরীক্ষার হলে ব্যাগ,ক্যালকুলেটর, মোবাইল, ব্লু-টুথ , সকল প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস আনা বা রাখা নিষিদ্ধ।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৭০ জন শিক্ষককে ভাড়ায় এনে ভর্তি পরীক্ষা গ্রহন করানোর সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করেছেন পাবিপ্রবি শিক্ষকরা। প্রতিষ্ঠার পর এই ধরনের কাজ ইতিপূর্বে না হলেও এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তার পূর্বের কর্মস্থলের শিক্ষকদের এনে পরীক্ষা গ্রহন করানোর বিষয়টি অনেকেই উদ্দেশ্য প্রনোদিত বলে আখ্যায়িত করেছেন। ইতিমধ্যেই তাদের জন্যে খাবারের জন্যে আলাদা ভাবে দায়িত্ব বন্টন করে দিয়েছেন পাবিপ্রবি প্রশাসন। তাদের খাবারের মেন্যূও নির্ধারণ করা হয়েছে। মেন্যূতে রয়েছে সাদা ভাত, মুরগীর মাংস, পাতলা ডাল, সবজী, দই প্রভৃতি। তবে বাহিরের বিশ্ববিদ্যালয় থেকে ৭০ জন শিক্ষক এনে অতিরিক্ত খরচ করানোর কোন যুক্তিকতা নেই বলেও জানান একাধিক শিক্ষক।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাইস চ্যান্সেলর পৈত্রিক সম্পত্তি হিসেবে পেয়েছেন এই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তিনি কারোর কোন তোয়াক্কা না করে ইচ্ছে মতো কাজ করছেন। এর জন্যে অবশ্যই খেসারত দিতে হবে তাকে। কোন অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক এনে পরীক্ষা গ্রহন করাবেন তা দেখার বিষয়।


কোন মন্তব্য নেই