Pabna



বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে পাবনায় পদযাত্রা ও বিনামূল্যে সেবা


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে পাবনা ডায়াবেটিক সমিতির উদ্যেগে ডায়াবেটিস নিয়ন্ত্রনে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা ডায়াবেটিক সমিতির স¤পাদক ডাঃ মোশাররফ হোসেন, সহ-সভাপতি কাজী রফিকুল আলম, কোষাধ্যক্ষ আব্দুস সবুর বাবলু, সদস্য আবুল হোসেন কালু, মুক্তিযোদ্ধা ও সদস্য রবিউল ইসলাম রবি, ফরিদুল ইসলাম খোকন, ডাঃ আমিরুল ইসলাম হেলাল, শামসুর রহমান খান মানিক, রবিউল ইসলাম চৌবেসহ গণ্যমান্য ব্যাক্তি ও ডাক্তারসহ পাবনা ডায়াবেটিক সমিতির কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।পরবর্তীতে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়বেটিক সেবা দেওয়া হয় ।

কোন মন্তব্য নেই