Pabna



সাঁথিয়ায় পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত ৫


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সাঁথিয়ায় এক সড়ক দুর্ঘটনায় শহিদ (৪৫) নামে একজন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৪ নভেম্বর ২০১৮) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকাÑপাবনা মহাসড়কের কোরিয়াল বাজারের ৩০০ গজ অদুরে এই দূর্ঘটনা ঘটে। নিহত শহিদ উপজেলার আতবশোভা গ্রামের মৃত জাহেরের ছেলে।
কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির এএসআই মামুন জানান, বুধবার দুপুর পৌনে একটার দিকে ১০টাকা কেজি চাল কিনে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন নিহত শহিদ (৪৫) সহ কয়েকজন। পথিমধ্যে কোরিয়াল বাজারের কয়েকশত গজ অদুরে পৌছালে বিপরীত দিকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি কোচ ওই অটো ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই শহিদ মারা যায়। তার মাথার খুলি রাস্তার সাথে মিশে যায়। পেট থেকে নারি ভুড়ি বের হয়ে বিভৎস হয়ে যায়। এ ঘটনায় অপর ৫ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন, মাজেদা ইসলাম, স্বপ্না, বাবু, আখিনা ও আলামিন। এরা সবাই উপজেলার আতবশুবা গ্রামের বাসিন্দা। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই