Pabna



আটঘরিয়ায় ডাকাতিতে ৬ লাখ টাকার মালামাল লুট, আহত ৩


আটঘরিয়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার আটঘরিয়ার কদমডাঙ্গা গ্রামে একটি বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাত দলেরর সদস্যরা বাড়ির গৃহকর্তাকে কুপিয়ে আহত করে নগদ ৩ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাত দলের মারপিটে বাড়ির গৃহকর্তাসহ দুই জন আহত হয়েছে। 
এলাকাবাসী ও পারবিবারিক সূত্র জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের ব্যবসায়ী নুরুজ্জামানের বাড়িতে ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাত হানাদেয়। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে ব্যবসায়ী নুরুজ্জামানকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ও দুই ছেলে সাগর (২১) ও শাওন (১৬) কে মারপিট করে ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও ৬ ভরি সর্ণালংকারসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। আহতদের আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে ও  বাড়ির পাশে দুটি ককটেল উদ্ধার করেছে।  

কোন মন্তব্য নেই