পাবনায় বিএনসিসি ব্যাটালিয়নের সাতদিনের ক্যাম্পিং শুরু
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
বিএনসিসি এর মহাস্থান রেজিমেন্টের অধিস্থন ৩৫ বিএনসিসি ব্যাটালিয়ন এর সাতদিনের ব্যাটালিয়ন ক্যাম্পিং উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ চত্বরে এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার। অনুষ্ঠানে ৩৫ বিএনসিসি ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ড মেজর মোহাম্মদ আহসান হাবিব, ব্যাটালিয়নের কমান্ডার লে:আতাউর রহমান, এ কোম্পানীর কমান্ডার লেফটেন্যান্ট আনিছুর রহমান, এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. শওকত আলী খানসহ অনেকে উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পে পাবনা ও নাটোর জেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২২ জন ক্যাডেট অংশ নিয়েছে। প্রশিক্ষণ ক্যাম্পে ক্যাডেটদের শরীর চর্চা, নেতৃত্বদান, সামরিক শৃংখলা, মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস,রণকৌশলসহ সামাজিক উন্নয়নমূলক কাজের ওপরে প্রশিক্ষন দেওয়া হবে। একাধীক প্রশিক্ষনার্থীর সাথে কথা বলে তারা বলেন এই প্রশিক্ষন তাদের চলার পথে অনেক কাজে লাগবে।

কোন মন্তব্য নেই