Pabna



পাবনা-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী উজ্জলসহ ১৬ জন


সুজানগর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে (সুজানগর-বেড়া উপজেলার আংশিক) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৬জন।
দলীয় সুত্রে জানা যায়, ইতিমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম উত্তোলনের পাশাপাশি জমা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির যুগ্ম সম্পাদক এ. কে. এম কামরুজ্জামান খান উজ্জলসহ ১৬ আওয়ামী লীগ নেতাকর্মী। 
মনোনয়ন ফরম উত্তোলনের পাশাপাশি জমা দেওয়া অন্য নেতারা হলেন, বর্তমান এমপি খন্দকার আজিজুল হক আরজু, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির যুগ্ম সম্পাদক এ. কে. এম কামরুজ্জামান খান উজ্জল, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ ড. মির্জা আব্দুল জলিল, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. আশিকুর রহমান খান সবুজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির, রাকসুর সাবেক জিএস ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খন্দকার জাহাঙ্গীর কবির রানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চৌধরী, আ’লীগ নেতা লিয়াকত আলী তালুকদার, বেড়া উপজেলা চেয়ারম্যান ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদের সদস্য ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ খান, আজিজা খানম, সাবেক সিভিল সার্জেন ও বিএমএ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ডা. কে এম শফিউল আলম বাদশা, আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: রফিকুল আলম গাফফারী রাসেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান সিরাজ স¤্রাট ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মতিন।

কোন মন্তব্য নেই