পাবনার ৫টি আসনে নৌকার মাঝি হতে চান যারা
বিশেষ প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ৫টি আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রতিক নৌকার প্রার্থী হতে এবার সর্বোচ্চ সংখ্যক ৬৪ জন নেতা মনোনয়নপত্র কিনেছেন এবং জমাও দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশি সবাই ঢাকায় ব্যাস্ত সময় পার করছেন। এদিকে কে হবেন নৌকার মাঝি এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।
দলীয় সূত্রে জানা গেছে, পাবনার ৫টি আসনের মধ্যে সবচেয়ে বেশি নৌকার প্রার্থী হতে চান পাবনা-৩ আসন থেকে। এ আসনে মোট ১৯ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র কিনেছেন। দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়নপত্র কেনা হয়েছে পাবনা-২ আসনে ১৬ জন, পাবনা-৪ আসন থেকে ১৪ জন, পাবনা-১ আসন থেকে ৮ জন মনোনয়নপত্র কিনেছেন। আর সবচেয়ে কম মনোনয়নপত্র কেনা হয়েছে পাবনা-৫ (সদর) আসনে। এ আসন থেকে মাত্র ৭ জন মনোনয়ন পত্র কিনেছেন। নৌকার মাঝি হতে মনোনয়নপত্র জমাও দিয়েছেন তারা।
পাবনার ৫টি আসনে আওয়ামীলীগের প্রতিক নৌকার প্রার্থী হতে মনোনয়নপত্র ক্রয় ও জমাও দিয়েছেন যারা:
পাবনা-১ আসনে ৮ জন : আওয়ামীলীগ প্রবীণ নেতা সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড.আবু সাইয়িদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোশারফ হোসেন স্কাই, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, আওয়ামীলীগ নেতা ওবায়দুল হক, সাবেক ছাত্র লীগ নেতা ইব্রাহিম হোসেন মুন ও ফারুক হোসেন।
পাবনা-২ আসনে ১৬ জন : বর্তমান এমপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজু, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোর ছাত্রনেতা একেএম কামরুজ্জামান খান, আওয়ামীলীগের উপদেষ্টা কৃষিবীদ ড. মির্জা এম.এ জলিল, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সদস্য আশিকুর রহমান খান সবুজ, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খোন্দকার জাহাঙ্গীর কবির রানা, কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ-কমিটির সদস্য আব্দুল আজিজ খান, সাবেক ছাত্রলীগ নেতা স¤্রাট ইমরান সিরাজ, উপ-কমিটি পেশাজীবি পরিষদের সদস্য ডা. কে এম শফিউল আলম (বাদশা), বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি ড. মজিবুর রহমান, বেড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ-কমিটির সদস্য রফিকুল আলম গাফ্ফার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য লিয়াকত আলী তালুকদার, উপ-কমিটি সদস্য আব্দুল মতীন, মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ আজিজা খানম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির।
পাবনা-৩ আসনে ১৯ জন : বর্তমান এমপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, সাবেক সহ-সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা আওয়ামীলীগ সদস্য অ্যাডভোকেট শাহ আলম, চাটমোহর উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকার, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাকিবিল্লাহ, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন আমির, ফরিদপুর পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা খ ম কামরুজ্জামান মাজেদ, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ বায়েজিদ দৌলা বিপু, রবিউল করিম, শহিদুল ইসলাম ফটিক ও গোলাম সারোয়ার।
পাবনা-৪ আসনে ১৪ জন : বর্তমান সংসদ সদস্য ভূমিমন্ত্রী জেলা আওয়ামীলীগ সভাপতি শামসুর রহমান শরীফ, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ উপদেষ্টা সদস্য পাঞ্জাব আলী বিশ্বাস, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, জেলা আওয়ামীলীগ উপদেষ্টা অ্যাডভোকেট রবিউল আলম বুদু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ভূমি মন্ত্রীর মেয়ে মাহজেবিন শিরিন পিয়া, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, জেলা আওয়ামীলীগ সদস্য এ এস এম নজরুল ইসলাম, উপ-কমিটি সদস্য আব্দুল আলীম, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার সৈয়দ আলী জিরু, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকরাম হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী মালিথা ও আওয়ামীলীগ নেতা সাহেদ ইমরান।
পাবনা-৫(সদর) আসনে ৭ জন : বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামীলীগের সদস্য খ ম হাসান কবির আরিফ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, জেলা আওয়ামীলীগের সদস্য ইদ্রিস আলী বিশ্বাস, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটি সদস্য মাজহারুল ইসলাম মানিক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু।

কোন মন্তব্য নেই