Pabna



পাবনা-৫ আসনে মহাজোটের দুই প্রার্থী কমরেড জাকির বনাম প্রিন্স


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
একাদশ সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনে প্রার্থী হতে মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা ওয়াকার্স পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন। মঙ্গলবার বেলা ১২ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিনের নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি। আগামী একাদশ সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে জাকির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ আসনে মহাজোটের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। 
মহাজোটের শরীক হয়েও কেন মনোনয়ন জমা দিয়েছেন এই প্রশ্নের জবাবে জাকির হোসেন বলেন, মহাজোটের কিছু উন্মুক্ত আসন থাকে, সেখানে শরীকদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে সুশাসন নিশ্চিত এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় নির্বাচনে প্রার্থী হয়েছেন বলেও জানান তিনি। 
মনোনয়ন প্রত্র জমা দেওয়ার সময় জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি রইস উদ্দিন, সাধারন সম্পাদক সুলতান আহমেদ বুরো, জেলা ন্যাশনাল আওয়ামী পার্টি সভাপতি রেজাউল করিম মনি উপস্থিত ছিলেন। 


কোন মন্তব্য নেই