হেলিকপ্টারে এলো উইং কমান্ডার আরিফের মরদেহ জানাযা শেষে আবারও ঢাকায়
ঈশ্বরদী প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণ এফ-৭ বিজি জেট ফাইটার বিধ্বস্ত বিমানের নিহত পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপুর বাড়ি পাবনার ঈশ্বরদীসহ সর্বত্র শোক বিরাজ করছে। তিনি ঈশ্বরদী উপজেলার মৃত আলতাফ হোসেন বিশ্বাসের একমাত্র পুত্র।
আরিফের মৃত্যুর খবর পেয়ে তার মা গতকালই ঢাকায় চলে যায়।
এলাকাবাসী ও নিকটত্মীয়রা জানান, সামরিক বাহিনীর আনুষ্ঠানিকতা শেষে আজ শনিবার আরিফের মরদেহ বাহী হেলিকপ্টার ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে নামে। এ সময় হাজার হাজার লোকজন সেখানে উপস্থিত হয় তার নামাজে জানাযার জন্যে। নিহত আরিফের গ্রামের বাড়ি জগন্নাথপুরে গিয়ে দেখা যায় নিকট আত্মীয় স্বজনদের আহাজারী।
এ সময় পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন, র্যাব-১২ অধিনায়ক উইং কমান্ডার আঃ আহাদ, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মদ হোসেন ভূইয়াসহ প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে বার টায় নিজ গ্রামে জানাযা শেষে আবারও নিহত আরিফের মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে সামরিক কবরস্থানে দাফন করা হবে।

কোন মন্তব্য নেই