Pabna



সুজানগর নির্বাচনী প্রচারনায় চিত্রনায়ক শাকিল খান

সুজানগর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের (সুজানগর-বেড়া আংশিক) এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী গণতন্ত্রের মানসকণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত পদপ্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবিরকে বিজয়ের লক্ষে মঙ্গলবার দিন ব্যাপী নির্বাচনী এলাকায় চিত্রনায়ক শাকিল খান নির্বাচনী প্রচারণা করেন। 
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মনিরুল ইসলাম তরুন, অগ্রণী ব্যাংকের এজিএম ও ডিজিএম ফোরামের সভাপতি ফজলুল হক, কেন্দ্রীয় সাবেক সেচ্ছাসেবকলীগ নেতা হাসিবুল কবির মঞ্জু, আ’লীগ নেতা আব্দুল আজিজ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, অধ্যক্ষ আব্দুল বাছেদ, সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সাধাররণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, ইউপি চেয়ারম্যান কুরবান আলী, মিরোজ, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, আ’লীগ নেতা আনোয়ার হোসেন আয়নাল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, সদস্য শরিফ, রাজু রয়, শৌরভ রয়, সুজন, সায়েম প্রমুখ।

কোন মন্তব্য নেই