Pabna



চিকিৎসার জন্যে হেলিকপ্টারে ঢাকায় নেয়া হলো বিএনপি প্রার্থী হাবিবকে

বিশেষ প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) বিএনপির প্রার্থীকে গণসংযোগের সময় ভূমিমন্ত্রীপুত্র তমাল বাহিনীর লোকজন কুপিয়ে জখম করলে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়অ হয়েছে। বুধবার বিকেলে পাবনা জেনারেল হাসপাতাল থেকে তাকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় বলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিমেল রানা। 
তিনি আরো জানান, ঢাকার একটি বেসরকারী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার শরীরের কোমরের নীচে ও উরুর ছয়টি স্থানে রামদার কোপে ক্ষত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্যেই তাকে ঢাকায় পাঠানো হয়। 
আজ বুধবার বেলা ১২ টার দিকে ঈশ্বরদী আলহাজ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণার জন্য ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তার নেতাকর্মীরা জড়ো হন। এ সময় হঠাৎ করে ভূমিমন্ত্রীপুত্র তমাল বাহিনীর শিরহান শরিফ তমাল, যুবলীগের রাজিব সরকার, আলাউদ্দিন বিপ্লব, রাকিবুল হাসান রনিসহ ৪০/৪৫টি মোটর সাইকেল যোগে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দূর্বৃত্তরা হাবিবুর রহমান হাবিবকে কুপিয়ে জখম করে। এ সময় নেতাকর্মীরা বাধা দিতে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। এই ঘটনায় অন্তত: দশ নেতাকর্মী আহত হয়েছে বলেও জানান তারা। 
প্রার্থী হাবিবের ভাই আব্দুস সাত্তার বাচ্চু জানান, আমরা সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ভাবে স্থানীয় পুলিশ প্রশাসনসহ সবার অনুমতি সাপেক্ষে এই গনসংযোগ শুরু করছিলাম। অথচ হঠাৎ ভূমিমন্ত্রী পুত্র শিরহান শরিফ তমালের বাহিনী স্বশস্ত্র অবস্থায় ৪০/৫০টি মোটর সাইকেল যোগে এসে হামলা চালায়। এতে ভাইসহ কমপক্ষে দশজন আহত হয়েছে বলে কান্নায় ভেঙ্গে পরেন। 
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসমা খানম বলেন, হাবিবের কোমড়ের নীচে ও উরুতে মারাত্মক জখম হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে উন্নত চিকিৎসার জন্যে পাবনা পাঠানো হয়। পরে সেখান থেকে বিকেলে ঢাকায় পাঠাাে হয় বলেও জানান তিনি।  
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হোসেন ভূইয়া বলেন, ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব আমাদের অনুমতি সাপেক্ষে এই গনসংযোগ শুরু করেন। তারপরেও যে ঘটনাটি ঘটেছে সেটি অনাকাংখিত।   
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ৮জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। 

কোন মন্তব্য নেই