Pabna



আতাইকুলায় শহীদ বুদ্ধিজীবী দিবসে সুধী সমাবেশ ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার আর আতাইকুলা ইউনিয়ন পরিষদের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়। শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরের এই আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম খানের সভাপতিত্বে চেয়ারম্যান মিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথী ছিলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ড. আনোয়ারুল ইসলাম। 
এছাড়াও বিশেষ অতিথী ছিলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়, সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলীম, আমিরুল ইসলাম, কামাল হোসেন, আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী সরদার, আর আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওহাব, কৃষক লীগ নেতা আব্দুল আজীজ মাষ্টার, পল্লী বিদুৎ সমিতির পরিচালক ইঞ্জি: আব্দুর রশিদ খান, মাহবুবুল আলম বাচ্চু প্রমুখ। অতিথীরা দিবসের গুরুত্ব ও তাতপর্য তুলে ধরে বক্তব্য দেন। 


কোন মন্তব্য নেই