Pabna



পাবনার সব আসনে নৌকা বিজয়ের লক্ষ্যে নাগরিক সমাজের সভা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে নামছেন নাগরিক সমাজ। বৃহস্পতিবার রাতে পাবনার পিসিসিএস বাজারে পাবনা বিশিষ্ট নাগরিকদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির আহব্বায়ক আব্দুর মতীন খানের সভাপতিত্বে ও যুগ্ন আহব্বায়ক আলী মূর্তুজা বিশ^াস সনি’র পরিচালনায় সভায় বক্তব্য দেন, যুগ্ন আহব্বায়ক জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড: আহসান হাবিব হাসান, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সভাপতি একে মির্জা শহিদুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (সাবেক উপপরিচালক) ডা. রাম দুলাল ভৌমিক, পাবনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. রিয়াজুল হক রেজা, বিশিষ্ট সাহিত্যিক সাইদ হাসান দারা, জেলা সংবাদপত্র পরিষদের সাধারন সম্পাদ শহিদুর রহমান শহিদ, শামুসল হুদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামুল হক টগর, পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক মাসুদুর রহমান মিন্টু, পরিচালক সাদ্দাজ হোসেন বাচ্চু, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. ইফতেখার রহমান, সাংবাদিক হাসান আলী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক বিনয় জতি কুন্ড, পাবনা টাউন গার্লস স্কুলের প্রধান শিক্ষক রবিউল  ইসলাম ফিরোজ সহ আরো অনেকেই। 
বক্তারা বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনে নৌকার  বিজয়ের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাইকে সর্বস্তরের মানুষের নিকট থেকে নৌকার ভোট চাইতে হবে। নৌকা বিজয় হলেই দেশের সর্ব ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যহত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. হাবিবুল্লাহ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয় সহ বিভিন্ন শ্রেনী পেশার  ব্যক্তিবর্গ।

কোন মন্তব্য নেই