Pabna



ইভটিজিংয়ের প্রতিবাদে বখাটেদের হামলায় মা মেয়ে ও ছেলে আহত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় ইভটিজিং এর প্রতিবাদ করায় বাড়ির উপর চড়াও হয়ে এক পরিবারে  মা মেয়ে ও  ছেলেসহ ৩ জন কে বেধরক পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বখাটে সন্ত্রাসীরা। সোমবার সকাল ৯ টার দিকে পাবনা পৌর এলাকার সাধুপাড়ায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় আহতরা হচ্ছেন, সদর থানার সাধুপাড়া এলাকার আবু মুসার স্ত্রী সকিনা বেগম, তার মেয়ে মুসলিমা খাতুন ও ছেলে সাদ্দাম হোসেন। আহতরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
পাবনা সদর থানার ওসি ওবায়দুল হক জানান, মুসলিমা খাতুন ২ বছর আগে সৌদি আরবে চাকরি করতেন। পরে দেশে ফিরে  তিনি সংসারের খরচ যোগাতে  সহায়তা করার জন্য সদর থানার সাধুপাড়া এলাকার স্থানীয় একটি গো খামারে কাজ করেন। সৌদি থেকে ফেরার পর থেকেই পথে বের হলেই তাকে স্থানীয় কতিপয় লম্পটের কাছে ইভটিজিং এর শিকার হতে হয়। এ ঘটনার প্রতিবাদ করায় সোমবার সকাল ৯ টার দিকে এলাকার বখাটে সন্ত্রাসীরা তাদের বাড়ির উপর চড়াও হয়ে হামলা চালিয়ে মা মেয়ে ও ছেলে সহ ৩ জন কে বেধরক পিটিয়ে ও রক্তাক্ত জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 
এ ব্যাপরে জেনারেল হাসপাতালের কতব্যরত চিকিৎসক রেজিষ্টার ডা: আকসাদ আল মাসুর বলেন, আমরা ৩টি রোগী পেয়েছি, তার মধ্যে সকিনা থাতুনের মাথা ফাটা, মুসলিমার হাতে ও শরীরের জখম এবং সাদ্দাম কে একটি হাত ভাঙ্গা আবস্থায়। তাদের মধ্যে সকিনার অবস্থা গুরুতর। 
পাবনা সদর থানার ওসি ওবায়দুল হক আরো জানান, বখাটে সন্ত্রাসীদেন গ্রেফতারে এলাকায় অভিযান চলছে। এঘটনায় বিকাল পর্যন্ত থনায় কোন মামলা হয় নাই। 

কোন মন্তব্য নেই