Pabna



আটঘরিয়া উপজেলা চেয়ারম্যানসহ বিএনপি-জামায়াতের ১০ নেতা আটক


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলা চেয়ারম্যানসহ বিএনপি জামায়াতের ১০নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। 
পুলিশ জানায়, গতকার সোমবার দুপুরে আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করা হয়েছে। এর আগে পাবনা সদর উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মুসা সহ দুই জন এবং ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থান থেকে  বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতা কর্মী সহ ৯ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পাবনা জেলা বিএনপির বৃত্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক আজমল হোসেন সুজন, পাবনা পৌর এলাকার ১১ নং ওয়ার্ড বিএনপির সম্পাদক কামাল হোসেন, ঈশ্বরদী কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক বাচ্চু মিয়া, পাকশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আসাদুল ইসলাম, সুলভ মালিথা, ইদ্রিস আলী মালিথা ও রবিউল ইসলাম।
পাবনার পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে পুর্বে নাশকতার মামলায় তাদের আটক করা হয়েছে।

কোন মন্তব্য নেই