Pabna



পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। আনন্দ উৎসবমুখর পরিবেশে রোবাবর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মহান বিজয় দিবস উদযাপন করছে ।
বিজয় দিবসের প্রথম প্রহরে স্বাধীনতা চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর এম রোস্তম আলী, উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম ও ট্রোজারার প্রফেসর ড মোঃ আনোয়ার খসরু পারভেজ।  আরো শ্রদ্ধা জানান  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল, বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি,বিভিন্ন অনুষদ,বিভিন্ন বিভাগ, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী পরিষদ, অর্থনীতি সমিতি, ছাত্রলীগসহ  সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এদিকে বিজয় দিবস উপলক্ষ্যে আজ রোববার সকাল সাড়ে নয়টায়  ক্যাম্পাসে বিজয় র‌্যালি বের হয়। র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা জাতীয় পতাকা বহন করেন । এ সময় বঙ্গবন্ধুর বজ্রকন্ঠের ভাষণ আর জাগরণী গানে মুখরিত হয় ক্যাম্পাস।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়,  মানবিক  ও সামাজিক বিজ্ঞান  অনুষদের ডিন ড. মোঃ হাবিবুল্লাহ, বিজ্ঞান অনুষদের ডিন ড. হারুন অর রশিদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড.শেখ রাসেল আল আহম্মেদ, শেখ মুজিবুর রহমান হলের প্রভোষ্ট ড. মুশফিকুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার বহ্ম,প্রক্টর ড. প্রীতম কুমার দাস, ছাত্র উদেষ্টা ও বাংলা বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুনর রশিদ ডন, কর্মচারী সমিতির সভাপতি জামসেদ পলাশসহ শিক্ষক ,কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীরা।এরপর দুপুরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রীতি ফুটবল ও শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। 
বিকাল সাড়ে তিনটায় স্বাধীনতা চত্বরে উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে  বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এদিকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা আলোক সজ্জিত করা হয়।

কোন মন্তব্য নেই