জেলা আ.লীগের বিজয় দিবসে বন্যাঢ্য র্যালি
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় বেলা সাড়ে ১২ টার সময় পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যেগে বিশাল বন্যাঢ্য বিজয় র্যালি অনুষ্টিত হয়েছে। র্যালিটি আওয়ামীলীগের পার্টি অফিসের সামনে হতে শহরের হামিদ রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন জেলা পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। সেখানে জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য ও নৌকা দলীয় প্রার্থী গোলাম ফারুক প্রিন্স, জেলা মুক্তিযোদ্ধা কমান্টার হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনসহ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, সাংস্কৃতিক লীগসহ সকল নেতাকর্মীরা সভায় বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই