পাবনায় উৎসব মুখোর পরিবেশে পালিত হচ্ছে বড় দিন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
বিপুল উৎসাহ উ্িদ্দপায় পাবনা জেলার ২২ টি গির্জায় খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হচ্ছে। বড়দিন উদযাপন উপলক্ষ্যে পাবনার সকল গীর্জা আালোকসজ্জা করা হয়। বাড়িতে বাড়িতে ক্রিসমার্স ট্রি সাজানো, গোশালা তৈরী, পিঠা তৈরীসহ নানা আয়োজনে খ্রীস্টান বাড়ি গুলো হয়ে উঠেছে উৎসব মুখর।
পাবনা শহর, চাটমোহর, ফৈলজানা ও আতাইকুলাসহ বিভিন্ন ব্যাপ্টিস্ট চার্চে সকাল থেকে নানা ধর্মীয় অনুষ্ঠানিকতার পাশপাশি দিন ব্যাপি নানা কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিনটি। প্রার্থণা শেষে বড়দিনের কেক কাটা হয়।
খ্রীষ্টান সম্প্রদায়ের লোকজন দেশ জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকালের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করেন। বড় দিন উপলক্ষে পাবনা ব্যাপ্টিষ্ট চার্চ, চাটমোহর খ্রীস্টান পল্লীসহ জেলার প্রতিটি গীর্জায় ছিল উৎসবের আমেজ। বর্নিল আলোক সজ্জায় সাজানো হয় জেলার প্রতিটি চার্চকে।
শান্তিপূর্ন পরিবেশে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ যাতে বড়দিন উদযাপন করতে পারেন, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

কোন মন্তব্য নেই