পাবনা-২ আসনে বিএনপির প্রার্থীর গনসংযোগে হামলা-আহত ১০
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা-২ আসনে বিএনপির প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবের গনসংযোগের সময় হামলা করেছে দূর্বৃত্তরা। এতে প্রার্থীর ভাইসহ তার অন্তত দশ কর্মী সমর্থক আহত হয়েছেন। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে সুজানগর উপজেলার সাগরকান্দি বাজারে এই ঘটনা ঘটে।
পাবনা-২ আসনের বিএনপির প্রার্থী একেএম সেলিম রেজা হাবিব জানান, সেনাবাহিনী ও বিজিবি নামার জন্যে আজ সকালে মাঠে গনসংযোগের জন্যে বের হই। বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে আমি আমার কর্মী সমর্থকদের নিয়ে সাগরকান্দি বাজারে গেলে আওয়ামীলীগের একদল যুবক নৌকার শ্লোগান দিতে দিতে আমাদের উপর হামলা চালায়। এ সময় আমরা দ্রুত বিভিন্ন দোকান ঘরে গিয়ে আশ্রয় নেই। হামলায় আমার ছোট ভাই ফিরোজ রেজা হাবিবসহ অন্তত দশ নেতা-কর্মী মারাত্মক আহত হয়। আহতদের মধ্যে ৩ জনকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ও অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি নিজে দুই বারের সংসদ সদস্য ছিলাম, অনেক নির্বাচনে অংশ গ্রহন করলেও জীবনে এই ধরনের নির্বাচন আমি দেখি নাই। নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর পর থেকে মাঠে বের হতে দেওয়অ হচ্ছে না। জেলা বিএনপি নেতৃবৃন্দ আমার বাড়িতে এলেও পুলিশের সহযোগিতায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের লোকজন স্বশস্ত্র অবস্থায় আমার বাড়ি ঘিরে রাখে। যে বের হচ্ছেন বাড়ি থেকে তাকেই মারধোর করা হচ্ছে। সত্যিই এই নির্বাচনটি কেমন হচ্ছে, সেটা দেশবাসীর অজানা নয়। প্রতিটি ঘটনার জন্যে স্থানীয় রিটার্নিং কর্মকর্তাসহ পুলিশ প্রশাসনসহ বিভিন্ন মহলে লিখিত ও মৌখিক ভাবে অবহিত করার পরেও কোন লাভ হচ্ছে না। এরা নির্লজ্জের মতো কাজ করছেন।
এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তবে ঘটনাটি আমিনপুর থানা এলাকায়। আমিনপুর থানা পুলিশও ঘটনাটির কথা স্বীকার করেন এবং বলেন, বিএনপি প্রার্থী বিষয়টি নিয়ে এখনো লিখিত ভাবে কোন অভিযোগ দায়েল করেন নাই। অভিযোগ পেলে বিষয়টি খীতয়ে দেখা হবে।

কোন মন্তব্য নেই