পাবনা-৫ আসনে ধানের শীষের প্রার্থীর বাসাবাড়িতে অভিযান-৪ ছাত্র গ্রেফতার
পাবনা-৫ আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইনের বাসভবনে যৌথ বাহিনীর অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা জামায়াত। তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা ওই সময়ে গ্রেফতারকৃত ৪ ছাত্র’র মুক্তি দাবী করেছেন। গতকাল রবিবার বিকেলে পাবনা ইসলামিয়া মাদরাসা কোয়ার্টারে ও মাদরাসার ছাত্রাবাসে এই অভিযান চালায় যৌথ বাহিনী।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বলেন, সেখান থেকে জাতীয় সংসদ নির্বাচনের নাশকতা করার গোপন সংবাদ পেয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন। এ সময় ওই মাদরাসার অধ্যক্ষ ও পাবনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী ইকবাল হোসাইনের বাসা বাড়ি ও মাদরাসা ছাত্রাবাসে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ৪ জনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে এই অভিযানের প্রতিবাদ জানিয়ে জেলা জামায়াতের পক্ষে প্রচার সম্পাদক আব্দুর রব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয় সংবাদকর্মীদের মেইলে।
এক প্রতিবাদ বার্তায় উল্লেখ করেন, পাবনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইনের বাসা বাড়ি ও মাদরাসা ছাত্রাবাসে রবিবার বিকেল ৪ টার দিকে প্রায় ৫০ টি গাড়ির বহর নিয়ে পুলিশ র্যাব, বিজিবির যৌথ অভিযান করে। এ সময় মাদরাসার আবাসিক আলিম পরীক্ষার্থী রাকিব উদ্দিন, গান শিখতে আসা এস.এস.সি পরীক্ষার্থী আশিক, ছাত্রাবসের টিউটর খোরশেদ আলম ও তার বন্ধুসহ অবস্থান করা ৪ জনকে সম্পূর্ণ অবৈধভাবে গ্রেফতার করে নিয়ে যায়। অভিযানে বন্ধ ছাত্রাবাসের বিভিন্ন রুমের তালা ভেঙে ছাত্রদের ট্রাংক, আসবাবপত্র ভেঙ্গে তল্লাশী করা হয়। এই ন্যক্কারজনক ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে ৪ জন ছাত্রের মুক্তি দাবী করেছেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল ও ধানের শীষ প্রতিকের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন।
কোন মন্তব্য নেই