পাবনায় খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধানদের সাথে পুলিশের মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় শুভ বড়দিন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পুলিশ প্রশাসনের সাথে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধানদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনা পুলিশ সুুপারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম’র সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার এবনে মিজানসহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
ধর্ম যার যার, উৎসব সবার এই শ্লোগানকে সামনে রেখে শুভ বড়দিন উদযাপনে সকল পুলিশ কর্মকর্তাদের সচেষ্ট থাকার নির্দেশ দেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। এবারে জেলায় ২১ টি চার্চে শুভ বড়দিন সুষ্ঠ ভাবে উদযাপনের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানানো হয় সভায়।

কোন মন্তব্য নেই