Pabna



সুজানগরে প্রতিপক্ষের হামলায় গৃহবধু আহত

সুজানগর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুর রহমান মন্ডলের মেয়ে কাকলি খাতুন (৩০) প্রতিপক্ষের হামলায় গৃহবধু গুরুত্বর আহত হয়ে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 
মঙ্গলবার বিকেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের রফিক মন্ডল তার ছেলে আলামীন, আব্দুল্লাহ, মেয়ে ফরিদা জোটবদ্ধ ভাবে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ। কাকলি খাতুন বলেন রফিক মন্ডল আমাদের জমি দখল করে বিভিন্ন রকম অত্যাচার করে, ঘটনার দিন তাদের গরু-ছাগল আমাদের জমির ফসল নস্ট করলে, তার প্রতিবাদ করায় জোটবদ্ধ ভাবে আমাকে লাঠি দিয়ে বেধরক মেরে হাত ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় সুজানগর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

কোন মন্তব্য নেই