আজ ১৮ ডিসেম্বর পাবনা মুক্ত দিবস
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
আজ ১৮ ডিসেম্বর, পাবনা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পাবনা কলেক্টরেট ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পাবনা জেলাকে আনুষ্ঠানিক ভাবে হানাদার মুক্ত ঘোষনা করা হয়।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশের স্বাধীনতা অর্জিত হলেও তখন জেলার সুজানগর ও সাঁথিয়াতে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ চলছিল। প্রায় তিন দিনের এই যুদ্ধে মুক্তিযোদ্ধাদের চতুর্মুখী আক্রমনে হানাদার পাবনা ছেড়ে পালিয়ে গেলে উৎফুল্ল মুক্তিযোদ্ধাসহ হাজার হাজর মুক্তিকামী মানুষ পাবনা কালেক্টরেট ভবনে এসে সমবেত হয়। সেখানে পাকিস্তানী পতাকা আগুনে পুড়িয়ে দিয়ে পাবনাকে অনুষ্ঠানিকভাবে হানাদার মুক্ত ঘোষনা করা হয়।

কোন মন্তব্য নেই