Pabna



পাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্য  পরিবেশে পালন করা হয়েছে। বাঙালি জাতির ইতিহাসের বেদনাঘন দিন। দিবসটিকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচী গ্রহন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৩ ডিসেম্বর রাত ১১.৫০ মিনিটে কালো ব্যাজ ধারণ করা হয়। ১৪ ডিসেম্বরের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাতে প্রশাসন ভবনের সামনে থেকে শোক র‌্যালি বের হয়। র‌্যালি ক্যাস্পাস প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর এম রোস্তম আলী, উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম ও ট্রোজারার প্রফেসর ড মোঃ আনোয়ার খসরু পারভেজ। 
এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল, বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী পরিষদ, প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর,  বিভিন্ন বিভাগ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এরপর  এক মিনিট নিরবতা পালন করা হয়।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী, উপ-উপাচার্য প্রফেসর ড.  আনোয়ারুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. প্রফেসর আনোয়ার খসরু পারভেজ প্রমুখ। 
অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার বহ্মের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়,  মানবিক  ও সামাজিক বিজ্ঞান  অনুষদের ডিন ড. মোঃ হাবিবুল্লাহ, বিজ্ঞান অনুষদের ডিন ড. হারুন অর রশিদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড.শেখ রাসেল আল আহম্মেদ, প্রক্টর ড. প্রীতম কুমার দাস, ছাত্র উদেষ্টা ও বাংলা বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুনর রশিদ ডন, কর্মচারী সমিতির সভাপতি জামসেদ পলাশসহ শিক্ষক ,কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীরা।
এদিকে আজ জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনায়  দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

কোন মন্তব্য নেই