Pabna



পাবনায় ৪২ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
পাবনায় রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশসাক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ জসিম উদ্দিনের কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ৫টি আসনে ৪২ জন প্রার্থীর মধ্যে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জসিম উদ্দিন সকলের উপস্থিতিতে ঘোষণা দেন।

স্বাক্ষর ও শিক্ষাগত যোগ্যতার সর্বশেষ সনদ প্রদানসহ বিভিন্ন কারনে এই চারজনের মনোনয়ন প্রত্র অবৈধ ঘোষনা করা হয়।  
ঋণ খেলাপির দায়ে নোয়াখালী-৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী শাহীনুর বেগম, ভুয়া স্বাক্ষরের দায়ে স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস, নোয়াখালী-৬ আসনে ভুয়া স্বাক্ষরের দায়ে স্বতন্ত্র প্রার্থী ইকবাল উদ্দিন রাশেদ ও ভুয়া স্বাক্ষর ও ঋণ খেলাপির দায়ে সাইফুদ্দিন আহম্মেদসহ বিভিন্ন আসনের ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তবে তাদের সময় দেওয়া হয়েছিল, তারপরেও শেষ সময়েও তারা সঠিক কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের মনোনয়ন প্রত্র অবৈধ ঘোষনা করে জেলা প্রশাসক কার্যালয়ে নোটিশ বোর্ডে টানানো হয়। 

তারা হলো: পাবনা-১ আসনে বিএনপি প্রার্থী সালাহ্ উদ্দিন খান, পাবনা-৩ এ বিএনপি প্রার্থী হাসাদুল ইসলাম হীরা, একই আসনে স্বতন্ত্র প্রার্থী হাসানুল ইসলাম এবং পাবনা-৫ এ খেলাফত আন্দোলনের প্রার্থী ডাঃ ইসমাঈল হোসেনের মনোনয়ন পত্র বাতিল করা হয়। ইতিপূর্বে জেলা মোট ৫টি আসনের বিপরীতে বিভিন্ন দলের মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন প্রত্র জামা দেন। 

কোন মন্তব্য নেই