Pabna



নব-নির্বাচিত এমপি প্রিন্সকে নাগরিক সমাজ ও সংবাদপত্র পরিষদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা-৫ আসনের তিন তিন বারের নির্বাচিত সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পাবনা নাগরিক সমাজ ও পাবনা সংবাদপত্র পরিষদের সদস্যবৃন্দ। রবিবার রাতে এমপি প্রিন্সের নিজেস্ব কার্যালয়ে সংগঠনটির সকল নেতৃবৃন্দর উপস্থিতিতে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় পাবনা নাগরিক সমাজের আহব্বায়ক ও পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা সংবাদপত্র পরিষদের সম্পাদক ও দৈনিক নতুন বিশ্ব^বার্তার সম্পাদক শহিদুর রহমান শহিদ, কল্যাণ সম্পাদক ও দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম ও সদস্য হাসান আলী, দৈনিক ভোরের দর্পন’র জেলা প্রতিনিধি রনি ইমরান, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি ও বিটিভি’র ক্যামেরাপার্সন মিজান তানজিল প্রমুখ।

কোন মন্তব্য নেই