সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সে পাবনার নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনায় নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহন করলেন প্রধানন্ত্রী শেখ হাসিনা। ব্যক্তিগত বাসভবন সুধা সদন থেকে সারাদেশের ন্যায় পাবনার নেতাকর্মীদের সঙ্গেও তিনি ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন এবং বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে তিনি বক্তব্য দেন। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এবং পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল বÍব্য দেন। এ সময় পাবনার ৫টি আসনের নৌকা প্রতীকের প্রার্থীরা ও জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী পাবনার কয়েকটি উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন এবং বিরোধী দলের প্রসঙ্গে বলেন, তারা সন্ত্রাস, জঙ্গিবাদ দেশবাসী কখনো তাদের পছন্দ করেনি, ভবিষ্যতেও করবে না।
৩০ ডিসেম্বর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করবে বলেও আশাবাদ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি পাবনার ৫টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ভোটারদের।


কোন মন্তব্য নেই