পাবনা-৫ আসনে নির্বাচনী স্বমন্বয় কমিটির কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা সদর আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বমন্বয় কমিটির কার্যক্রম শুরু করেছে। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত এই কমিটি নির্বাচনী এলাকার আতাইকুলা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও ভোট কেন্দ্র গুলিতে তারা স্বমন্বয় কমিটির সকল সদস্য নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। নির্বাচনের পূর্বের দিন পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে বলেও জানান স্বমন্বয় কমিটির স্বমন্বয়ক ইকবাল হোসেন হিরোক।
এ সময় সবমন্বয় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শরিফুল ইসলাম শাকিল, এনামুল সৈকত, মোঃ খাদেমুল ইসলাম মামুন, রাকিবুল ইসলাম, পাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক নুরুল্লাহ, পাবিপ্রবি হল শাখা ছাত্রলীগ সভাপতি লিংকন হোসেন, আতাইকুলা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাহমুদ খান আলী, সাধারন সম্পাদক ওমর আলী।
এই কমিটি পাবনা সদর আসনের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও ভোট কেন্দ্রগুলো পরিদর্শন এবং ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন। গত দশ বছরে দেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে তারা নৌকায় ভোট প্রদানের জন্যে ভোটারদের উৎসাহিত করেন।


কোন মন্তব্য নেই