ভাড়াটে খেলোয়ার দিয়ে খেলায় জেতা যায় না-স্বাস্থ্যমন্ত্রী নাসিম
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
দূর্নীতির দায়ে রাজনীতির মাঠে নের্তৃত্বশূন্য হয়ে বিএনপি ড.কামাল হোসেনকে ভাড়া করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম এমপি। বুধবার পাবনার শালগাড়ীয়া পাবনা ৫ সদর আসনের আওয়ামীলীগ প্রার্থী গোলাম ফারুক প্রিন্স এমপির নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
বিএনপি জামায়াতকে খুনীর দল আখ্যায়িত করে মোঃ নাসিম এমপি বলেন, ড. কামাল,কাদের সিদ্দিকী, আ স ম রবের মত বঙ্গবন্ধুর ¯েœহ পাওয়া নেতারা ক্ষমতার লোভে স্বাধীনতা বিরোধী জামাতের সাথে ঐক্য করেছেন। বিজয়ের মাসে জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখান করবে।
বিএনপি জামায়াতের উদ্দেশ্য করে মোঃ নাসিম বলেন, ভাড়াটে খেলোয়ার দিয়ে খেলায় জেতা যায় না। বিজয়ের মাসে আওয়ামীলীগ কোনদিন পরাজিত হয় নি,এবারেও হবে না।
জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বেঈমান বিশ^াস ঘাতক মন্তব্য করে মোঃ নাসিম বলেন, পাকিস্তানের দোসরদের সাথে হাত মিলিয়ে যারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাদের জনগণ নির্বাচনে লাল কার্ড দেখিয়ে চিরদিনের মত বিদায় করে দেবে।
শালগাড়ীয়া ৯ নং ্ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি একরাম হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, গণতন্ত্রী পার্টির সাধারন সম্পাদক শাহাদত চৌধুরী, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল প্রমূখ।
গত দশ বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে মোঃ নাসিম বলেন শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সারা বিশে^র নেতারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকেই দেখতে চায়। আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয়ী করার মধ্য দিয়ে রাজাকার আলবদরদের দেশ থেকে বিলুপ্ত করে দেবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামীলীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না, খেলেই জিততে চায়। নির্বাচনে এসেছেন স্বাগত জানাই,কিন্তু ফাউল করার চেষ্টা করবেন না।
পাবনায় গ্যাস সংযোগ, রেলপথ চালু,ইপিজেড, বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়,পাবনা মেডিকেল কলেজ ও নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উদাহরণ তুলে চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

কোন মন্তব্য নেই