পাবনা কমিউনিটি হাসপাতালের বিজয় দিবসে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
মহান বিজয় দিবস উপলক্ষে বে-সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র পাবনা কমিউনিটি হাসপাতাল ট্রাষ্ট প্রতি বছরের ন্যায় এবার ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। পাবনা শহরতলীর বাইপাস মহাসড়কের পাশে কমিউনিটি হাসপাতাল চত্বরে আয়োজন করে এই অনুষ্ঠানের।
সকাল থেকে হাসপাতালে বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা নিতে শহর এবং বিভিন্ন উপজেলা থেকে প্রায় পাঁচ শতাধীক দুস্থ্য রোগী আসেন হাসপাতাল চত্বরে। মেয়েদের গাইনি বিষয়ে চিকিৎসা পত্র প্রদান করেন ডাঃ তাহসিনা বেগম ও ডাঃ সায়েদা জহুরা লিজা, অর্থপেডিক্স বিষয়ে সেবা প্রদান করেন ডাঃ রিয়াজুল হক, শিশু রোগ বিষয়ে সেবা প্রদান করেন ডাঃ দীলরুবা সিদ্দিক ও ডাঃ রাফিউর ইসলাম শুভ, হৃদরোগ বিষয়ে সেবা প্রদান করেন ডাঃ মীর তৌহিদুল ইসলাম আসাদ, চক্ষু বিষয়ে সেবা প্রদান করেন ডাঃ এনামুল করিম ও মেডিসিন বিষয়ে সেবা প্রদান করেন মোঃ তৈকির হাসান।
দীর্ঘদন সাধারন মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে পাবনা কমিউনিটি হাসপাতাল। বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা পেয়ে বেশ উপকৃত হয়েছেন সাধারন মানুষ।
অপরদিকে কমিউনিটি হাসপাতাল কতৃপক্ষ দিনব্যাপী শিশুদের নিয়ে চিত্রাংঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। শহরের বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক প্রতিযোগী এই চিত্রাংঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. হুমায়ুন কবির মজুমদার, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ রিয়াজুল হক, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক সমিতির সভাপতি এ.কে.এম. শওকত আলী খান, পাবনা কমিউনিটি হাসপাতাল ট্রাষ্টের পরিচালক ডাঃ তাহসিনা বেগম,কমিউনিটি হাসপাতালের পরিচালক ডা.তাহসিনা রশিদ,পরিচালক মুস্তাকিম সবুজ,পরিচালক কাজী সরোয়ার রহমান প্রমুখ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্থিত ছিলেন মারুফ খন্দকার, সুমাইয়া তাসলিন, শায়লা শারমিন।

কোন মন্তব্য নেই