Pabna



দেশবরেণ্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
স্যামসন এইচ চৌধুরী ছিলেন একজন দেশপ্রেমিক শিল্প উদ্যোক্তা। তিনি ব্যবসায়িক মুনাফার পাশাপাশি  মানবিক মূল্যবোধে উজ্জিবিত হয়ে হাজার মানুষের কর্মসংস্থান করেছেন ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। প্রয়াত স্যামসন এইচ চৌধুরী শিল্প ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে বহি:বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছেন। তিনি তার জীবনদ্দশায় শিখিয়ে গেছেন সময়ের কাজ সময়ে করা, কঠোর অধ্যবসায় আর পরিশ্রমের মাধ্যমে যে কোনো মানুষ উন্নতির শিখরে উঠতে পারে।
গতকাল সকালে তাঁর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে তাঁর সমাধিতে পুস্পার্ঘ অর্পন করেন স্কয়ার মাতা অনিাতা চৌধুরী ও তাঁর পরিবারের সকল সদনস্যগন। 
পরে  বেলা সাড়ে ১১ টায় পাবনা শহরের বৈকন্ঠপুরস্থ এ্যাসট্রাস বাঙ্গলো বাড়িতে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা ও স্মরন সভা অনুষ্ঠিত হয় এবং পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তিকামনায় এক বিশেষ প্রার্থনারও করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন পাবনা ব্যাপ্টিষ্ট চার্চ পালক পরিচর্যা কমিটির কনভেনর মিঃ শ্যামুয়েল বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ন্যাশনাল খ্রিষ্টিয়ান ফেলেসিপ বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ-এর সাবেক উপদেষ্টা ড. ডেনিস দিলীপ দত্ত। বিশেষ প্রার্থনা উপস্থাপন করে অনুষ্ঠানে স্মৃতি চারণ করেন রেভা লিয়র পি সরকার। এ সময় প্রায়ত স্যামসন এইচ চৌধুরীর সহধর্মীনী অনিতা চৌধুরী তিনি তাঁর ছেলে নাতী নাতনী এবং তার প্রাণের প্রতিষ্ঠান স্কয়ার গ্র“প এবং প্রায়ত স্যাসসন এইচ চৌধুরীর আত্বার শান্তি কামনাত্বে সকলের কাছে দোয়া কামনা করেন ও এই স্মরন সভায় সকলের অংশ গ্রহন করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার গ্রƒপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। এসময় অনুষ্ঠানে প্রায়ত স্যামসন এইচ চৌধুরী পরিবারের সকল সদস্য এবং আত্বীয় স্বজনেরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই