Pabna



ঈশ্বরদী হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়েছে স্বামী

ঈশ্বরদী প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:

ঈশ্বরদীতে স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়েছে প্রবাসী স্বামী। নিহত গৃহবধু নাম রেবেকা শাহিন রতনা (৩২)। তিনি শহরের রহিমপুর খলিলের মোড় এলাকার মৃত আব্দুস সামাদ মজনুর মেয়ে ও প্রবাসী আব্দুল কুদ্দুসের স্ত্রী। আজ (বুধবার) স্বামীর উপর অভিমান করে নিজ শোয়ার ঘরের আড়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন এই গৃহবধু। তার রুম্মান খান নামের পাঁচ বছরের এক শিশু পুত্র সন্তান রয়েছে। 
নিহতের পরিবারের দেয়া তথ্য মতে, আব্দুল কুদ্দুস একজন সৌদি প্রবাসী। দির্ঘদিন পর গত কয়েকদিন পূর্বে দেশে ফিরেছেন। আজ শিশু সন্তান রুম্মানকে (নিহত গৃহবধুর ছেলে) কোন এক কারণে শাসনকালে থাপ্পর মারেন রতনা। শিশু সন্তানকে থাপ্পর মারার কারণে প্রবাসী স্বামী কুদ্দুস স্ত্রী রতনার গায়ে হাত তোলেন। এতে স্বামীর উপর অভিমান করে নিজের শোয়ার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আর স্ত্রীর মৃত্যুর খবর শুনে ভয়ে হাসপাতাল থেকে পালিয়েছেন আব্দুল কুদ্দুস।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তানজিলা মোস্তফা স্বর্ণা জানান, গলায় ফাঁস নিয়ে গৃহবধুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পূর্বেই গৃহবধুর মৃত্যু হয়েছে। 
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী গলায় ফাঁস নিয়ে গৃহবধুর আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। রতনার স্বামী পলাতক রয়েছে। পরবর্তি পদক্ষেপ গ্রহনের প্রস্তুতি চলছে। 

কোন মন্তব্য নেই