Pabna



পাবনায় ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শহরে আনন্দ র‌্যালী ও ও দলীয় কার্যালয়ে কেককাটা হয়। 
শনিবার বেলা সাড়ে ১২টায় পাবনা জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষ দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাার্ষিকীর কেককাটা হয়। 
এসময় পাবনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক, সাধারন সম্পাদক তাজুল ইসলামসহ জেলা,উপজেলা,পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই