তারাবাড়ীয়ায় যাত্রী ছাউনীর ভিত্তিপ্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের প্রাণ কেন্দ্র তারাবাড়ীয়া বাজারে শনিবার সকালে জনগণের দাবীর প্রায় ৪ লাখ টাকা ব্যায়ে এ যাত্রীছাউনীর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আসাদুজ্জামান, সদস্য আজাই হোসেন, আলতাফ হোসেন, সাংবাদিক এম মনিরুজ্জামান, ব্যাবসায়ী সোরহাব আলী, ঝন্টু বিশ্বাস, আনোয়ার হোসেন, সমজান আলী, দেলোয়ার হোসেন প্রমুখ। দীর্ঘদিন এলাকার মানুষের দাবীর প্রেক্ষিতে এ যাত্রীছাউনীর ভিত্তিপ্রস্থর স্থাপনে এলাকার সকল শ্রেণীর মানুষ ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল কে অভিনন্দন জানান।

কোন মন্তব্য নেই