সুজানগরে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিপুল
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলমের জেষ্ঠ্য পুত্র সাবেক ছাত্রনেতা এস এম সাইফুল আলম বিপুল নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
গণসংযোগ শেষে শুক্রবার রাতে কুড়িপাড়া এক উঠান বৈঠকে সাইফুল আলম বিপুল বলেন, সাতবাড়ীয়া ইউনিয়নের তারাবাড়ীয়া গ্রামে মুক্তিযোদ্ধা পরিবারে ১৯৭৩ সালের ১৫ জুলাই জন্মগ্রহন করি।
১৯৮৮ সালে স্বৈরাচারী শাসক এরশাদ পতন বিরোধী আন্দোলনে যোগ দেই, পরর্বতিতে আওয়ামীলীগ পরিবারের সন্তান ও শেখ মুজিব আদর্শের সৈনিক হওয়াতে শুরু হয় আমাদের উপর নির্যাতন। আবার রাজশাহী ইউনির্ভাসিটিতে ভর্তি হই, ১৯৯৯ সালে পূর্নরায় ছাত্র শিবির বিরোধী আন্দোলন ও মিছিলের নেতৃত্ব দেই। শিবিরের নেতাকর্মীরা আমাকে ছাদ থেকে ফেলে দিয়ে আহত করে, দুইবার আমাকে প্রাণে মারার জন্য গুলি করে, এরপর অনেক বড় একটি মিছিল নিয়ে গিয়ে ছাত্রশিবির কে রাজশাহী ইউনির্ভাসিটি চত্বর থেকে বেড় করে দেই।
২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্যবসা শুরু করি বগুড়াতে, ২০১৬-১৭ ইং সালে মাটির টানে ছুটে আশি জন্ম ভূমিতে। ২০১৮ সালে এলাকার রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুশীল সমাজের মানুষের অনুপ্রেরণায় এলাকার গরীব-দুঃখি ও যুবসমাজের পাশে দাড়ানোর জন্য এলাকায় মাদক মুক্ত ও জঙ্গী বিরোধী ইয়াং র্স্পোটিং ক্লাবের মাধ্যমে খেলাধুলার আয়োজন করি।
সেই সাথে এলাকার সংখ্যালঘুদের পূঁজা, চড়ক মেলা সহ সকল কর্মকান্ডের সঙ্গে জড়িত। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া ও ভোটে নির্বাচিত হয়ে জনকল্যাণ মুখি কাজ করবো ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মামুন, রাজু, আলহাজ্ব, শাহিন, জুয়েল, হৃদয়, সৌরভ প্রমুখ।

কোন মন্তব্য নেই