সুজানগরে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন’র গণসংযোগ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদপ্রার্থী সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাশেম মাস্টারে কনিষ্ঠ পুত্র শাহিনুজ্জামান শাহিন মঙ্গলবার বিকেলে উপজেলার চরগোবিন্দপুর বাজার, খয়রান বাজার, মানিকহাট বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মন্ডল, আওয়ামীলীগের নেতা আচ্চু সরদার, হুমায়ন কবীর, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। এ ছাড়া ইউনিয়নের আ’লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই