Pabna



সুজানগরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগর উপজেলার মানিকহাটে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে ১শত ৫২ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সদস্য হাসিবুল কবির মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে শীতবস্ত্র বিতরণ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এ এফ এম মনিরুল ইসলাম তরুন, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ওমর আলী প্রামানিক, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা ও অর্থ সচিব আলহাজ্ব মনসুর আলী প্রামানিক, সচিব সাইদুল আলম বুলবুল, কামরুজ্জামান জুয়েল, ইউপি সদস্য সামছুর রহমান, প্রধান শিক্ষক জাকারুল ইসলাম প্রমূখ।

কোন মন্তব্য নেই