Pabna



বেড়ায় ধর্ষণের অভিযোগে পৌরসভার কাউন্সিলর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার বেড়ায় হিন্দু পরিবারের এক কিশোরীকে কম্ব^ল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করার অভিযোগে পৌর কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতারকৃত বেড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাককে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে বেড়া থানায় ইতিপূর্বেও আরেকটি ধর্ষণ মামলা ও দুটি মাদক আইনে মামলা রয়েছে।
বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদ মাহমুদ খান বলেন, গত সোমবার সকালে বেড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সাময়িক বরখাস্তকৃত কাউন্সিলার বনগ্রাম দক্ষিণ মহল্লার হাজী মো: খোয়াজ মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক  পৌর এলাকার একই মহল্লার মৃত সমর কুমার শীলের ১২ বছরের এক কিশোরী মেয়েকে কম্বল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। ওই মহল্লার কাসেমের ছেলে আলমের বাড়ির পরিত্যক্ত একটি  টিনের ঘরের মধ্যে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে মেয়েটিকে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায় রাজ্জাক। পরে মেয়েটি বাড়ি ফিরে তার মা ও বোনকে ঘটনাটি জানান।
এ ঘটনায় ওইদিন সোমবার রাতেই মেয়েটির মা শংকরী রানী শীল বাদী হয়ে বেড়া মডেল থানায় একটি মামলা করে। পরে বেড়া থানা পুলিশ মঙ্গলবার ভোড় রাতে কাউন্সিলর আব্দুল রাজ্জাককে গ্রেফতার করে। পুলিশ তার নিকট থেকে একটি ধারালো ছোড়া ও ধর্ষণের কিছু আলামত উদ্ধার করেছে। মঙ্গলবার বিকেলে রাজ্জাককে পাবনা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। তার বিরুদ্ধে দুইটি ধর্ষণ মামলা ও দুইটি মাদক আইনে মামলা রয়েছে।
ওসি আরো বলেন, মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা হাসপাতালে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই