জেলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা জেলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা স্কুলের আয়োজনে স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা, প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়।
পরে উদ্বোধনীয় বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

কোন মন্তব্য নেই