Pabna



সুজানগরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন তোফার গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদপ্রার্থী সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এবং সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা বুধবার বিকেলে উপজেলার তাঁতীবন্ধ ইউনিয়নের পোড়াডাঙ্গা বাজার, তাঁতীবন্ধ হাট সহ গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা জিন্না, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, সদস্য শরিফ, রাজু রায়, সৌরভ রায়, সুজন, ছাত্রনেতা শাহিন হাসান, আতিক, সৌরভ, রোকন, প্রমুখ। 
এ ছাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগ কালে তিনি বলেন, আমি এই এলাকার গরীব দুঃখী মানুষের বিপদের সময় পাশে থেকে এলাকার সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ, চাঁদাবাজি, যুব সমাজকে মাদকমুক্ত সহ জনকল্যাণ মুখী কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুজানগর উপজেলাকে আধুনিক, ডিজিটাল করে সুন্দর ও সম্মৃদ্ধী হিসেবে গড়ে তুলবো ইনশাহআল্লাহ। গণসংযোগ শেষে এলাকার ব্যবসায়ী, চাকুরীজীবি, শ্রমিক ও দলীয় নেতাকর্মীসহ সকল শ্রেণীর ভোটারদের সাথে তিনি কুশল বিনিময় শেষে দোয়া কামনা করেন।

কোন মন্তব্য নেই