আদর্শ গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা আদর্শ গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা,অলিম্পিক পতাকার উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়। জেলা প্রশাসক জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এম মুস্তাকিম সবুজ’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর বয়েন উদ্দিন, জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন,অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য সারওয়ারুল আলম মুকুল সহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও সকল শিক্ষার্থীবৃন্দ।
#

কোন মন্তব্য নেই