সুজানগরে এসএসসি ও সমমানের পরিক্ষা অনুষ্ঠিত
সুজানগর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগরে শনিবার সকাল ১০টা থেকে এসএসসি ও সমমানের পরিক্ষা সুষ্ঠ, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে সুজানগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও নিজামউদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়।
কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, কেন্দ্র সচিব আমজাদ হোসেন। এ ২টি কেন্দ্রের প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরিক্ষায় মোট ১ হাজার ৪ শত ৫১ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। এর মধ্যে কারিগরি (ভকেশনাল) ১০ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই