বর্ণাঢ্য আয়োজনে স্কয়ার গ্রুপের বার্ষিক ফ্যামিলী স্পোর্টস ডে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
নানা আয়োজন ও উৎসব মুখোর পরিবেশে শুক্রবার দিনব্যাপী পাবনার শহীদ আমিন উদ্দিন ষ্টেডিয়ামে পালিত হয় স্কয়ার ফ্যামিলী স্পোর্টস ডে। সকাল সাড়ে ৮টায় স্কায়ারের বিভিন্ন পয়েন্ট থেকে স্কয়ার পরিবারের হাজার হাজার সদস্য আনন্দ শোভযাত্রা নিয়ে ষ্টেডিয়ামে সমবেত হন। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও স্কয়ারের পতাকা উত্তেলন করেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী ও স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।
প্রতি বছরের ন্যায় এবারও দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।
দেশের অন্যতম এই শিল্প প্রতিষ্ঠানটি র প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী স্কয়ার পরিবারের সদস্যদের সাথে নিয়ে এই দিনটির সূচনা করেন। তারপর থেকে ধারাবাহিক ভাবে প্রতিষ্ঠানটি প্রতি বছর ফ্যামিলী স্পোর্টস ডে পালন করে আসছেন।

কোন মন্তব্য নেই