পাবিপ্রবি’র ব্যবসায় প্রশাসন বিভাগের ইএমবিএ দশম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের অধীনে ইমবিএ ১০ম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে পাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের হল রুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ইএমবিএ দশম ব্যাচ কোর্স সমন্ময়ক সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথী ছিলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথী ছিলেন, টুরিজম এন্ড হসপিটালিটি ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতেই দশম ব্যাচের শিক্ষার্থীরা অতিথীদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে শুরু হয় আলোচনা সভা। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সভাপত্বি করে ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান আমিরুল ইসলাম মিরু।



কোন মন্তব্য নেই