সুজানগর আ.লীগের কর্মী সমাবেশে একক চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পাবনার সুজানগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমদে ফিরোজ কবির।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আ’লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী। এ সময় আরো বক্তব্যদেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুজ্জামান শাহিন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, সিরাজুল ইসলাম শাজাহান, আব্দুল জলিল বিশ্বাস, এস এম সামছুল আলম, হাবিবুর রহমান বাদশা, যুগ্ন সম্পাদক শাহিন চৌধুরী, কেন্দ্রীয় আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য আশিকুর রহমান সবুজ, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফা, আ’লীগ নেতা মনিরুল ইসলাম তরুন, পৌর আ’লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল। এ সময় উপস্থিত ছিলেন প্রবীন আ’লীগ নেতা এ কে এম বন্দে আলী, আব্দুল মজিদ মন্টু, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য হাসিবুল কবির মঞ্জু, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, দপ্তর সম্পাদক আজিজুল হক আরজু, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, কোষাধ্যক্ষ সম্পাদক সুবোধ কুমার নটো, পৌর আ’লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, আমিনুল ইসলাম, আমিন উদ্দিন, পিজুস, কামাল হোসেন, কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ। এছাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন।

কোন মন্তব্য নেই