আ.লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে উপজেলা ও পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ¦ মোশারফ হোসেনের বিজয় সুনিশ্চিত করার লক্ষে পাবনা সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোশারফ হোসেন।
পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড: তসলিম হাসানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহিন ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাাউল রহিম লাল।বক্তব্য কালে রেজাউল রহিম লাল বলেন- জাতির জনক কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন সারা বিশ্বে এখন রোল মডেল। তাই এই সরকারের উন্নয়নের হাতকে শক্তিশালী করতে আগামী উপজেলা নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকা বিজয়ী হলে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী হবে। তাতে দেশের সর্বস্থরে উন্নয়ন কাজ বেগবান গতিতে হবে। তাই উপজেলা নির্বাচনে নৌকা বিজয়ের কোন বিকল্প নাই।
এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এম সাইদুল হক চুন্নু,সহ-সভাপতি শহিদুল্লাহ, সহ-সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, যুগ্ন সম্পাদক এ্যাড: বেলায়েত আলী বিল্লু, দপ্তর সম্পাদক এ্যাড: আব্দুল আহাদ বাবু, প্রচার সম্পাদক আলহাজ¦ কামিল হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: আব্দুস সামাদ খান রতন, শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, ত্রার্ণ ও সমাজকল্যান সম্পাদক শাওয়াল বিশ^াস, সহ প্রচার সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুন্নাহার রেখা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান, রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, দপ্তর সম্পাদক শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান, সহ-সভাপতি আব্দুল মোমেন নান্নু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাশিদা খাতুন, সাধারন সম্পাদক পলি, পৌর আওয়ামীলীগের সভাপতি শামিমা শিরিন, সাধারন সম্পাদক শামীমা শিখা, জেলা শ্রমিকলীগের সভাপতি ফুরকান আলী, কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারন সম্পাদক তৌফিকুর আলম, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধান, সাধারন সম্পাদক রাকিব হাসান টিপু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক মোস্তাফিজুর রহমান সুইট, যুগ্ন আহব্বায়ক ফাহিমুল কবির খান শান্ত, জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক, সাধারন সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ, সাধারন সম্পাদক আরমান হোসেন, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানসহ সকল ইউনিয়নের আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই